﻿"আবু লাহাবের হস্তদ্বয় ধ্বংস হোক এবং ধ্বংস হোক সে নিজে,"
কোন কাজে আসেনি তার ধন-সম্পদ ও যা সে উপার্জন করেছে।
সত্বরই সে প্রবেশ করবে লেলিহান অগ্নিতে
"এবং তার স্ত্রীও-যে ইন্ধন বহন করে,"
তার গলদেশে খর্জুরের রশি নিয়ে।
