﻿"শপথ আঞ্জীর (ডুমুর) ও যয়তুনের,"
"এবং সিনাই প্রান্তরস্থ তূর পর্বতের,"
এবং এই নিরাপদ নগরীর।
আমি সৃষ্টি করেছি মানুষকে সুন্দরতর অবয়বে।
অতঃপর তাকে ফিরিয়ে দিয়েছি নীচ থেকে নীচে।
"কিন্তু যারা বিশ্বাস স্থাপন করেছে ও সৎকর্ম করেছে, তাদের জন্যে রয়েছে অশেষ পুরস্কার।"
অতঃপর কেন তুমি অবিশ্বাস করছ কেয়ামতকে?
আল্লাহ কি বিচারকদের মধ্যে শ্রেষ্টতম বিচারক নন?
